ঢাকা ক্যান্টনমেন্ট হেড কোয়ার্টার থেকে বেরিয়ে ক্যান্টনমেন্ট এলাকা পায়ে হেঁটেই পেরোতে হবে ভেবে জয়েনিং লেটারের ফাইলটা পলিথিনে যত্ন করে মুড়িয়ে নিল নীল শার্ট পড়া ছেলেটা... ঝির ঝির বৃষ্টি হচ্ছে... আসতে আসতে বাড়ছে বৃষ্টির তেজ.... তর সইছেনা বলে রওনা দিল এর মাঝেই.... হঠাৎ ফোনটা কেঁপে উঠলো.... অসময়ের কিসের ম্যাসেজ ভেবে বিরক্তই হল... তবু কিসের এক কৌতুহলে বৃষ্টির মাঝেও ফোন বের করলো... অচেনা নাম্বার থেকে ম্যাসেজ " আজ আমার এ্যাংগেজমেন্ট... ভালো থেকো তুমি,আমাকে ক্ষমা করো " নাম্বার টা অচেনা নয়...চিরচেনা.... ৫ মাস আগে সেই ডিলিট করে দিয়েছে ফোনবুক থেকে... মেয়েটার নাম মিলি... ছেলেটা সারেক... একটু থেমে গেল সে... এরপর ম্যাসেজটা ডিলেট করে দিয়ে ফোন পকেটে রেখে আবার চলতে শুরু করলো.... বেশ দুই এক কিলোমিটার পথ.... অনেকটা গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে সারেক... আজ অনেকটা হাল্কা লাগছে তার.... পাগলি মেয়েটা ঠিক আজ থেকে তিন বছর আগে এই দিনটাতেই বৃষ্টিতে রাস্তার মধ্যে সারেককে জড়িয়ে ধরে কেঁদেছিল বেশ অনেকক্ষণ.... সেই প্রথম জড়িয়ে ধরা.... সারেক বাহুতে শক্ত করে আবদ্ধ করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল মেয়েটার ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন